ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের উত্তর ছায়াবীথি শ্মশান ঘাট এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাকিম মিয়া (২০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।হাকিম মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার আশুমপুর এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।রোববার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন  জানান, উত্তর ছায়াবিথী শ্মশান ঘাট এলাকায় বাসা ভাড়ায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো হাকিম মিয়া। রোববার রাতে গ্যারেজে তার অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাকিম মিয়াকে মৃত ঘোষণা করেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑